১৯/০৪/২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ১৩ খাতে বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিল মালয়েশিয়া

    জেড নিউজ ডেস্ক:
    শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া সরকার দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে চলমান শ্রম ঘাটতি মোকাবিলার লক্ষ্যে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদনের উদ্যোগ নিয়েছে।

    এ জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কেস-বাই-কেস ভিত্তিতে বিদেশি কর্মী কোটার আবেদন অনুমোদনের একটি বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে। এর ফলে যেসব খাত শ্রম সংকটে ভুগছে, তারা দ্রুত জনবল নিয়োগের সুযোগ পাবে। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এই ঘোষণা দেন।

    তিনি বলেন, এই সুবিধার মাধ্যমে সরকার শুধু শ্রম ঘাটতি পূরণ করছে না, বরং অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষায় সরকারের অঙ্গীকারও প্রতিফলিত হচ্ছে।জানা গেছে, এই বিশেষ সুবিধা তিনটি প্রধান খাত ও ১০টি উপখাতে প্রযোজ্য হবে। প্রধান তিন খাত হলো- বৃক্ষরোপণ, কৃষি, খনি ও খনন।

    বিবৃতিতে বলা হয়, নিয়োগকর্তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ওয়ান স্টপ সেন্টার ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্টে আবেদন জমা দিতে পারবেন। তবে প্রতিটি আবেদন শ্রম বিভাগ ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার যাচাই-বাছাইয়ের পর অনুমোদন পাবে।

    এই নমনীয় ও চাহিদাভিত্তিক পদ্ধতি শিল্পখাতে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বাড়াবে। পাশাপাশি ২০২৬ সাল থেকে বিদেশি কর্মী নিয়োগের নীতিমালা আরও শক্তিশালী করার ভিত্তি তৈরি হবে।

    এই উদ্যোগের লক্ষ্য-২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা মোট কর্মশক্তির ১০ শতাংশে সীমাবদ্ধ রাখা। এই পদক্ষেপ মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বিশেষ করে কৃষি, নির্মাণ, রেস্তোরাঁ ও গুদামজাতকরণ খাতের জন্য এটি বড় স্বস্তির খবর।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়