ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের কাছে ওড়িশ্যার এমবিবিএস দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ও দুর্গাপুরের শিবপুর এলাকার আইকিউ সিটি মেডিকেল কলেজে অধ্যয়নরত ওই ছাত্রী তার এক ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। শুক্রবার রাতে কলেজের গেটের কাছে কয়েকজন লোক তাদের আটক করে। এরপর তারা ওই ছাত্রীকে একটি জঙ্গলে নিয়ে যায় ও ধর্ষণ করে।
২৩ বছর বয়সী তরুণীর বাবা জানিয়েছেন, তাঁর বন্ধু পালিয়ে গেছে। তারা সন্দেহ করছে যে সেও এই ঘটনার সাথে জড়িত।পুলিশে করা অভিযোগে ভুক্তভোগীর বাবা বলেছেন, আক্রমণকারীরা তার মেয়ের মোবাইল ফোন পাঁচ হাজার রুপি ছিনিয়ে নেয়।
ওই ছাত্রীকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীর বন্ধুসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীর বক্তব্যও রেকর্ড করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।



