নাটোর প্রতিনিধি.
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা কাজ না করে শুধু লুটপাটে ব্যস্ত ছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সমিতির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে সংগঠনের নাটোর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের ঘোষিত ৩১ দফার মধ্যে ২৬ নম্বর দফায় রয়েছে এই স্বাস্থ্য সেবা খাত। বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উপদেষ্টা গোলাম সারোয়ারসহ আরও অনেকে



