spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন তানিয়া বৃষ্টি

জেড নিউজ ডেস্ক :

দীর্ঘ নয় মাস পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকা এই অভিনেত্রী জানিয়েছেন, চলতি মাসেই কাজে ফেরার ইচ্ছা রয়েছে তার। এরই মধ্যে কয়েকটি কাজ নিয়ে কথাবার্তাও চলছে। শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান তানিয়া।

তিনি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে চিকিৎসা এখনো চলছে। বর্তমানে কেমোথেরাপির চতুর্থ মাস চলছে বলেও জানান তিনি। আরও দুই মাস কেমোথেরাপি চলার পর কয়েকটি পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত জানাবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার হয়।

চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এই অভিনেত্রী। এরপর থেকে বিশ্রাম ও চিকিৎসার মধ্যেই ছিলেন তিনি। অসুস্থতার সময় পাশে থাকা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান তানিয়া। তাদের ভালোবাসা ও অপেক্ষার কথা উল্লেখ করে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানান তিনি। এদিকে তানিয়ার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এতে তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে অভিনয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়