spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মুন্সিগঞ্জে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের মুক্তারপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার উৎপাদন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ৬ শত ২৬ কোটি ৫৯ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় ৬টি অবৈধ জাল তৈরির কারখানা ও ৬টি গোডাউন তল্লাশি করে ওই বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ মিরকাদিম নৌবন্দর ধলেশ্বরী নদীর তীরে সাংবাদিক এসব তথ্য নিশ্চিত করেন পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি।

তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত কাজ অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই অংশ হিসেবে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে নদীপাড়ে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়