২৩/০৪/২০২৬, ১৫:৫৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মুনাফা বেড়েছে গ্রামীণফোনের, কমেছে ইবনে সিনার

    জেড নিউজ, ঢাকা:

    শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের মুনাফা চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে বেড়েছে। তবে আরেক কোম্পানি ইবনে সিনার মুনাফা এই সময়ে কমেছে।

    কোম্পানি দুটির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

    প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৬৯ পয়সা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা কিছুটা বেড়েছে।

    তবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে দাঁড়িয়েছে ১২ টাকা ৪৮ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ১১ পয়সা।

    অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫২ টাকা ৬৪ পয়সা। তবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের তুলনায় এনএভিপিএস ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে, যা মূলত চলতি প্রান্তিকের মুনাফার প্রভাবে হয়েছে।

    এদিকে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৬৭ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৫৫ পয়সা।

    তবে নয় মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) হিসাবে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়ে হয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ২ পয়সা।

    একই সময়ে কোম্পানিটির সমন্বিত এনওসিএফপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের ২৬ টাকা ১৬ পয়সা থেকে বেড়েছে। এছাড়া ২০২৬ সালের ৩১ মার্চ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩৯ টাকা ১০ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুনে ছিল ১২৫ টাকা ৬৯ পয়সা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়