১৮/০৪/২০২৬, ১৪:২৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ মরদেহ উদ্ধার

    রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    মঙ্গলবার বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। বলেন, “এ সংখ্যা আরও বাড়তে পারে।”

    লাশগুলো পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তালহা বিন জসিম। তিনি বলেন, লাশগুলো কারখানার সামনে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
    তালহা বিন জসিম বলেন, পোশাক কারখানার পাশেই রাসায়নিকের গুদাম। সেখানে আগুন লাগে। সেখানে থেকে আসা ক্ষতিকর গ্যাসে এই মানুষগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানান তালহা বিন জসিম।
    আজ দুপুর পৌনে ১২টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি সাততলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইড ছিল।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়