০২/০৭/২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ভারতের বিরুদ্ধে জাতীয় ঐক্য, হালে পানি পাচ্ছে না গুজব

    জেড নিউজ

    ভারতে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে উঠেছে ভারত বিরোধী জাতীয় ঐক্য। এতে বিপুল সমর্থন মিলছে দেশের সাধারণ মানুষেরও।

    রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারনার প্রতিবাদে বিক্ষোভের পর বুধবার সীমান্তে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। এর আগে ঢাকা থেকে বিশাল বহর নিয়ে আখাউড়া সীমান্তে লংমার্চ করে তারা। এসময় দল-মত নির্বিশেষে লাখলাখ লোক এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে।সংশ্লিষ্টরা বলছেন, হিন্দু নিপীড়নের ভুয়া তথ্য দিয়ে মোদির দল বিজেপি দেশের অভ্যন্তরে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এজন্য হাসিনাকে তারা মনে করছে তুরুপের তাস।

    তবে বাংলাদেশিদের সম্মিলিত প্রতিরোধ যে সেই তুরুপের তাসকে আগেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সেটিও বুঝতে হবে ভারতকে।

    জনপ্রিয়