spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বিশ্বব্যাংকের এমডি ও সিএফও হলেন ডেভিড ভায়ান্ট

জেড নিউজ ডেস্ক :

ডেভিড ভায়ান্টকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্বব্যাংক। ৮ অক্টোবর, বৃহস্পতিবার বিশ্বব্যাংক এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, বিশ্বব্যাংকের আর্থিক ব্যবস্থাপনায় ভায়ান্টের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি। বিশেষ করে টেকসই অর্থায়ন ও সম্পদ ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

এর আগে ভায়ান্ট বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান বিএনপি পারিবাস অ্যাসেট ম্যানেজমেন্টে ফিন্যান্স, স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টিসিপেশন বিভাগের গ্লোবাল হেড (বৈশ্বিক প্রধান) এবং ফ্রান্সের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 তিনি পূর্বে অ্যাকুইস ইউরোপ, আইডব্লিউসি এবং গ্যাম্বিট-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ।

তিনি জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়নের বিভিন্ন উদ্যোগেও নেতৃত্ব দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়