০২/০৭/২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নীলফামারীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনা নিয়ে ভারতের অপপ্রচার

    জেড নিউজ

    বাংলাদেশের বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারে যেন ক্লান্তি নেই।সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচারে বেশি সুবিধা করতে না পেরে এবার তারা বাংলাদেশ কট্টরপন্থিদের দখলে দাবি করে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে ।

    সম্প্রতি নীলফামারিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গুজবে মেতে উঠেছে ভারতীয় গনমাধ্যমগুলো। তারা দাবি করছে, নীলফামারিতে কনসার্ট বন্ধ করল মৌলবাদিরা ।কিন্তু সরেজমিনে জানা যায়, নীলফামারির কনসার্ট বন্ধের পিছনে কোনো ধর্মীয় অনুশাসন বা ইসলামি কোনো গোষ্ঠীর হাত ছিল না।

    বরং সেখানকার স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগের দোসররাই বিভিন্ন ধর্মীয় স্লোগান দিয়ে ওই কনসার্টে ভাঙ্গচুর করে। স্থানীয়রা জানায় কনসার্ট চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন যুবক মঞ্চে উঠে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দিতে থাকেন। অনুষ্ঠান বানচাল করে ইসলামপন্থীদের ওপর দায় চাপাতেই ছাত্রলীগের এ ষড়যন্ত্র বলে দাবি করছেন আয়োজকরা ।

    জনপ্রিয়