০২/০৭/২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম

    জেড নিউজ

    বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের নাম নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় পাঠ্যক্রমের সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ বইতে খেলাধুলো বিষয়ক অধ্যায়ে এই বদল আনা হয়েছে।

    ২০১৩ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ‘গেইমস এন্ড স্পোর্টস’ বিষয়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের অধ্যায় যুক্ত করা হয়। সেখানে এতদিন থাকা সাকিব, সালাউদ্দিনের সঙ্গে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামও বাদ দেওয়া হয়েছে।

    সেই আট ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার গ্রেট দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা, ভারতের শচীন, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মুজমদার, ক্রিকেটার সাকিব ও সাবেক ফুটবলার সালাউদ্দিন।

    এই আট জন থেকে সাকিব, সালাউদ্দিন ও শচীনকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবাড়ু রানী হামিদের নাম।

    সাকিব ও সালাউদ্দিনকে নিয়ে আলাদা একটা অধ্যায়ও ছিলো পাঠ্যবইতে, সেটাও বাদ দেওয়া হয়েছে।

    জনপ্রিয়