২৬/০৪/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কুড়িগ্রামে ভেঙে পড়া সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা সড়কের ভেঙে পড়া সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দীর্ঘ ৯ বছরেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

    গতকাল শনিবার পৌর শহরের ভেলাকোপা বটতলী বাজার এলাকায় “তারুণ্যের উচ্ছ্বাস” মানবিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং দ্রুত সেতুটি সংস্কারের জোর দাবি জানান।

    জানা যায়, ২০১১ সালে নির্মিত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও সাড়ে ১০ ফুট প্রস্থের সেতুটির সংযোগ সড়ক ২০১৭ সালের বন্যায় ধসে পড়ে। এরপর থেকে তা আর সংস্কার করা হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়