spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এইচএসসি ও সমমানের ফলাফল ১৬ অক্টোবর

আগামী ১৬ অক্টোবর প্রকাশ হতে পারে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। আন্ত:শিক্ষা বোর্ড এই তারিখে ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আবেদন করেছে।

বৃহস্পতিবার আন্ত:শিক্ষা বোর্ডের সভা সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আন্ত:শিক্ষা বোর্ডের আলাদা দুটি সভা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এরমধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। এতে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এখন সোয়া ১২ লাখ শিক্ষার্থী চূড়ান্ত ফলের অপেক্ষায় রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়