১৮/০৪/২০২৬, ১৯:০২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ

    জেড নিউজ, ঢাকা:
    দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিতে কেন্দ্রে আসছেন।

    এছাড়া, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫। আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

    রাকসুতে মোট পদ ২৩টি, প্রার্থী ২৪৭ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। প্রত্যেক হল ছাত্র সংসদে ১৫টি করে মোট ২৫৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন ৬০১ জন প্রার্থী। এর মধ্যে ছেলেদের ১১টি হলের ৪৬০ জন প্রার্থী এবং ৬টি নারী হলের প্রার্থী সংখ্যা ১৪১।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়