২৬/০৪/২০২৬, ১৮:৩৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শরিয়াহভিত্তিক ১০ ব্যাংকে  এক বছরে আমানত বেড়েছে ২৪ হাজার কোটি টাকা

    জেড নিউজ , ঢাকা :  

    পতিত সরকারের শেষের দিকে গুরুতর অনিয়ম ও লুটপাটের কারণে শরিয়া পরিচালিত অধিকাংশ ব্যাংকের ওপর আস্থার সংকট দেখা দেয়। আর সরকার বদলের পর ইসলামী ব্যাংকগুলোতে অনিয়মের খবর প্রকাশের পর জনমনে নানা শঙ্কা সৃষ্টি হয়। কিন্তু শঙ্কার পরও গত এক বছরে ইসলামী ধারার ১০টা ব্যাংকে আমানত বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মানুষের তুলনায় ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোর আমানত বেড়েছে ২ হাজার ১৮৩ কোটি টাকা। আর মাত্র এক বছরের ব্যবধানে ইসলামি শরিয়া পরিচালিত ব্যাংকগুলোতে আমানত বৃদ্ধি ২৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি মাস শেষে ১০টি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকের আমানত ছিল ৪ লাখ ৪ হাজার ২৩ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারি শেষে ব্যাংকগুলোর আমানতের স্থিতি দাড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ২০৬ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে ব্যাংকগুলোর আমানত বেড়েছে ২ হাজার ১৮৩ কোটি টাকা বা শূন্য দশমিক ৫৪ শতাংশ।

    এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন বলেন, ইসলামি ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। গত মঙ্গলবার শুধু আমাদের ব্যাংকেই ৩০০ কোটি টাকা আমানত এসেছে। আমরা গ্রাহকদের আস্থা ধরে রাখার চেষ্টা করছি। আশা করি ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।

    কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি মাস শেষে ১০টি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকের আমানত ছিল ৪ লাখ ৪ হাজার ২৩ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারি শেষে ব্যাংকগুলোর আমানতের স্থিতি দাড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ২০৬ কোটি টাকা। সেই হিসাবে এক মাসে ব্যাংকগুলোর আমানত বেড়েছে ২ হাজার ১৮৩ কোটি টাকা বা শূন্য দশমিক ৫৪ শতাংশ।

    তথ্য মতে, ২০২৫ সালের ফেব্রুয়ারি শেষে ১০টি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকের আমানত ছিল ৩ লাখ ৮২ হাজার ১২ কোটি টাকা। আর চলতি বছরের ফেব্রুয়ারি শেষে ইসলামি ব্যাংকগুলোর আমানতের স্থিতি দাঁড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ২০৬ কোটি টাকা। সেই এক বছরের ব্যবধানে ইসলামি ব্যাংকগুলোর আমানতের স্থিতি বেড়েছে ২৪ হাজার ১৯৪ কোটি টাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়