জেড নিউজ, ঢাকা:
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরমের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
শনিবার (২৫ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে মৃদু হাওয়া প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবির্তত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।



