০১/০৪/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ১৫ বছর বয়সেই সেই লুবাবার বিয়ে

    জেড নিউজ ডেস্ক :

    বাংলাদেশের ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন। এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি।

    মাত্র ১৫ বছর বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সুখবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা-দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

    উল্লেখ্য, এর আগে থেকেই মিডিয়া জগত ছেড়ে তার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন লুবাবা। আর এবার তো বিয়ের কথাই প্রকাশ করলেন।

    বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীরা সাবেক এই শিশুশিল্পীকে অভিনন্দন জানাচ্ছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়