২১/০৩/২০২৬, ১৩:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    প্রস্তুত না হওয়ায় চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি

    জেড নিউজ:
    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে না। আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।

    বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ মামলার রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

    আজকে এজলাসে বসেই বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘আমরা দুঃখিত। রায় প্রস্তুত হয়নি। আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।’

    এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৪ ডিসেম্বর। ওই দিন ট্রাইব্যুনাল বলেছিলেন, ২০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।

    তবে আজ এ মামলার রায় প্রস্তুত না হওয়ায় ২৬ জানুয়ারি নির্ধারণ করা হলো।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়