কুড়িগ্রাম প্রতিনিধি:
ঢাকায় শিক্ষকদের উপর বর্বরোচিত পুলিশি হামলা ও হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার এমপিও ভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকরা।
সোমবার দুপুরে চিলমারী উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে সহকারী অধ্যাপক আব্দুর রহমান রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজারভিটা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মিনহাজুল ইসলাম, থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব আলী, শরিফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, চিলমারী বিএম কলেজের সরকারি অধ্যাপক জিয়াউর রহমান জিয়াসহ আরও অনেকে।



