১৯/০৪/২০২৬, ৪:১৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    রমজানের বাজার স্বাভাবিক রাখতে প্রয়োজনের অধিক পণ্য আমদানির নির্দেশ

    জেড নিউজ, ঢাকা:
    পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রয়োজনের চেয়ে বেশি নিত্যপণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের পর্যাপ্ত মজুদ থাকায় ভোগ্যপণ্য আমদানিতে এবার কোনো সংকট দেখা দেওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংক জানায়, ডলার সংকটে অতীতে রমজান ঘিরে ভোগ্যপণ্যের সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দিলেও এবার পরিস্থিতি ভিন্ন। ব্যাংকগুলোর কাছে ডলার পর্যাপ্ত থাকায় ছোলা, খেজুর, আলু, পেঁয়াজ, চিনি, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের চাহিদার চেয়েও বেশি আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে রমজানের পরে এই পণ্য বাজারে বিক্রি করা হবে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকগুলোর কাছে এবারে পর্যাপ্ত ডলার রয়েছে। এরপরও যদি কোন ব্যাংক রমজানের পণ্যের এলসি খুলতে সংকটের মুখোমুখি হয়, তবে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা করবে।
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যাতে রমজানের পণ্য আমদানিতে কোনো বাধা না আসে। প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার ক্রয়ের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

    তবে ডলার পরিস্থিতি স্থিতিশীল থাকলে ক্রয় প্রক্রিয়া চালু থাকবে বলেও সূত্র জানিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।

    সরকার ইতিমধ্যে রমজানে ব্যবহৃত প্রধান ভোগ্যপণ্যে শুল্ক ছাড় দিয়েছে। এতে আমদানিকারকেরা পর্যাপ্ত পণ্য আনতে আগ্রহী হয়েছেন। ফলে এবার রোজায় বাজারে সরবরাহ ও দামে স্বস্তি আসবে বলে আশা করা যায়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়