spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা ও প্রতীকী গোলাপি শোভাযাত্রা

জেড নিউজ, ঢাকা:

আগামিকাল ১০ অক্টোবর শুক্রবার স্তন ক্যান্সার সচেতনতা দিবস। ২০১৩ সাল থেকে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে এই দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে এই ফোরামে আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রায় পঞ্চাশটি অলাভজনক সংগঠন অন্তর্ভূক্ত আছে।

সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী গোলাপি শোভাযাত্রা ও সকাল সাড়ে দশটায় তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে ফোরামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিবেন।

অন্যান্যের মধ্যে ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জনস্বাস্থ্য ও নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সারিয়া তাসনিম, অধ্যাপক মালিহা রশিদ ও অধ্যাপক সাবেরা খাতুন, ক্যান্সার সার্জন অধ্যাপক ডা. মোঃ হাসানুজ্জামান, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক মোজাহেরুল হক ও ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ আকরাম হোসেনসহ আরও অনেকে থাকবেন।

বাংলাদেশে প্রতি বছর ১৩ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় ৬ হাজার। সচেনতনতা ও নিয়মিত স্ক্রিনিং এর অভাবে স্তন ক্যান্সার দেরীতে ধরা পড়ায় মৃত্যুর হার কমছে না। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাই মিলে কাজ করা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়