১৬/০৪/২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ফুটবল উন্মাদনার আরও একদিন, হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

    জেড নিউজ স্পোর্টস:

    এশিয়ান কাপ বাছাইয়ে আজ ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। শক্তির বিচারে অনেকেই এগিয়ে রাখছেন হংকংকে। তবে, র‌্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই বাংলাদেশ দলের।
    ম্যাচে বাংলাদেশ দলের আগ্রহ আর আকর্ষণের কেন্দ্রে এবারও হামজা চৌধুরী। এই দলটাকে মান ও অভিজ্ঞতায় সেরা বলেছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। তবে সেরার প্রমাণ দিতে হবে মাঠের পারফরম্যান্সে।

    এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার মিশন। হামজা, সমিত, জামালসহ ২৮ জনের দলে প্রবাসী আর বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ৭জন। তাদের ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনাও। ক্যাম্প শুরুর দিন থেকে দেশের মানুষকে জয়ের স্বপ্ন দেখিয়েছেন ফুটবলাররা। এবার তা পূরণের পরীক্ষা।

    বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচ, কঠিন পরীক্ষা। মান ও অভিজ্ঞতায় বর্তমান দলটা সেরা। তবে, মাঠের পারফরম্যান্সেই দলকে সেরার প্রমাণ দিতে হবে।

    স্বাগতিকদের বড় দুশ্চিন্তা ইনজুরি। ত্রিশ জনের দল থেকে ইব্রাহিম-সুমন আগেই বাদ পড়েছেন। তপু, আল আমিন, তারিক কাজীদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই হেড কোচের।

    হেড কোচ বলেন, ইনজুরির কারণে সুমন রেজাকে ম্যাচে পাওয়া যাচ্ছে না। আল আমিন ভুগছে, শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাকিরা রিকভার করছে।

    দু’দলের চারটি ম্যাচে জেতা হয়নি বাংলাদেশের। দুই ড্র, দুই হার। তবু ম্যাচকে কঠিন হিসাব করে ছক কষছেন অ্যাশলে ওয়েস্টউড।

    হংকংয়ের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড বলেন, হোম ম্যাচে বাংলাদেশের অ্যাডভান্টেজ থাকবে। মাঠ, দর্শকের বড় সমর্থন পাবে। তবে আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়