০৭/০৫/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ১৫ সেনাকর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

    জেড নিউজ, ঢাকা:

    গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আলাদা তিন মামলায় সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর আগে, সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    কারাগারে পাঠানো কর্মকর্তারা হলেন র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও অবসরকালীন ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান।

    এছাড়া র‌্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম।

    এর বাইরে ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

    পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামিদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে- কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন তারা। তাদের কোন কারাগারে রাখা হবে, সে সিদ্ধান্ত সরকার ও কারা কর্তৃপক্ষ নেবে বলে জানান তিনি।

    এদিকে, এ ঘটনায় সকালে ট্রাইব্যুনালের আশপাশে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়