spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০০

জেড নিউজ, ঢাকা :

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১৩০০ জনের শরীরে।

রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন। মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে ১০৩ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।

এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়