spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সৎ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জেড নিউজ ডেস্ক:

বিএনপি সরকার একটি নিরপেক্ষ, সৎ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্স-এর সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা সচেষ্ট। ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে দেশের সিভিল সার্ভিস আবার ও নষ্ট হয়ে যাবে। দীর্ঘ ফ্যাসিজমের কারণে সরকারি কর্মকর্তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, দেশের প্রতিষ্ঠাগুলো ধ্বংস হয়ে গেছে। এর ফলে কর্মকর্তারা যে লক্ষ্য নিয়ে সার্ভিসে এসেছে সে লক্ষ্য থেকে পিছু সরে গিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের রাজনৈতিক বিষয় বাস্তবায়ন করা সিভিল সার্ভিসের কাজ নয়। তার কাজ সরকারের পলিসি বাস্তবায়ন করা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। এই দেশটা গড়ার দায়িত্ব আপনাদের।

তিনি বলেন, একটা ভঙ্গুর অর্থনীতির ওপর সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এরপরও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে সরকার। আমরা প্রত্যেকে কাজ করলেই দেশ এগিয়ে যাবে ।

আব্দুল বারী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শত শত মানুষ জীবন দিয়েছে, কেননা তারা চেয়েছে এদেশে যেন আর কখনো বৈষম্য ফিরে না আসে। নিজে কী পেলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সমাজকে কী দিতে পেরেছি। সকল ক্ষেত্রে সততা ও দক্ষতাকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ উল আলম। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়