০৮/০৫/২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সরকারের কর্মকান্ডে সন্তোষ জানিয়ে ৬ মানবাধিকার সংস্থার ১২ সুপারিশ

    জেড নিউজ, ঢাকা:
    গনঅভ্যুত্থানের এক বছরেরও বেশি সময় পর অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, আইন সংস্কার শুরু করা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সরকারের এসব পদক্ষেপের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে মানবাধিকার বিষয়ক ৬টি আন্তর্জাতিক সংস্থা।

    হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে ওই চিঠিটি প্রকাশ করা হয়েছে। এতে ১২টি সুপারিশ সরকারের উদ্দেশ্যে তুলে ধরা হয়েছে। সেগুলো হলো- জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা, নিরাপত্তা খাতে সংস্কার, গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির সঙ্গে সহযোগিতা।

    এতে স্বাক্ষরকারী সংস্থাগুলো হলো – সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্চ এফ. কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট।

    চিঠির শুরুতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তাদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করার জন্য সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসা করা হয়।

    এছাড়াও, চিঠিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে বলা হয়, মানবাধিকার সুরক্ষা আরও বিস্তৃত করে বাংলাদেশকে এমন শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে যা, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়