spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সরকারকে অটোরিকশা চালকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

জেড নিউজ, ঢাকা:

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ ও গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সোমবার (৫ অক্টোবর) সকালে এই বিক্ষোভ শুরু হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সরকারকে উদ্দেশ করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজন।

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, ‘আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, অসহযোগিতা করতে চাই না। কিন্তু আমাদের যে চারজন নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে আমরা আগামীতে আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করব।’

বাকি যে দাবিদাওয়াগুলো আছে, সরকার সেগুলো বিবেচনা করে আমাদের নিয়ে বসবে বলে আশা প্রকাশ করে তিনি আরো বলেন, ‘তবে ৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারো আছে বলে আমার মনে হয় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়