spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

জেড নিউজ, ঢাকা:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

গত সপ্তাহেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আশা ছিল। তবে সেই সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর গত রোববার ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

দফায় দফায় ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের প্রধান মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ গতকাল  পর্যন্ত জিএমটি ১টা ৩০ মিনিটে ১০৬ দশমিক ৯৯ ডলারে ছিল।

তবে শান্তি আলোচনার এই অচলাবস্থার প্রভাব পড়েনি এশিয়ার শেয়ারবাজারগুলোতে। সকালে লেনদেনের শুরুতেই সূচক ঊর্ধ্বমুখী দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়