০৬/০৫/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    লক্ষ্মীপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

    লক্ষ্মীপুর প্রতিনিধি:
    বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে ১০টি দল নিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ই।শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আক্তার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা, রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন, ক্রীড়া সংগঠক মইন উদ্দিন চৌধুরী কামরু, ক্রীড়া সংগঠক আব্দুর রব শামীমসহ আরও অনেকে।

    উদ্বোধনীয় ম্যাচে খেলায় প্রতিদ্বন্দীতা করে রামগতি উপজেলা বনাম সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা একাদশ। ম্যাচে টাইব্রেকারে চন্দ্রগঞ্জ থানাকে হারিয়ে রামগতি পৌরসভা বিজয়ী হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়