২৯/০৪/২০২৬, ১৩:১১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি

    বাগেরহাট প্রতিনিধি:
    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তমপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাগেরহাট জেলা যুবদল।সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে বাগেরহাট জেলা যুবদলের সাবেকসাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিতহয়েছে।এসময় বাগেরহাট জেলা যুবদলের ১২টি ইউনিটের নেতা কর্মীরা শহরের স্বাধীনতাউদ্যানে এসে জড়ো হয়। সেখান থেকে নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বেরকরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনেএসে শেষ হয়।
    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান, পৌরযুবদলের আহবায়ক মোঃ সুমন পাইক, রামপাল উপজেলা যুবদলের আহবায়ক শেখ জিয়াউর রহমান জিয়া, মংলা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাফুল ইসরাম, শরোনখোলা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইব্রাহিম মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের আহবায়ক মুরাদ চৌধরী, চিতলমারী উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, মোড়েলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সোহাগ হাওলাদার, ফকিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজু মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখদেলোয়ার হোসেন, চিতলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়