২৩/০৪/২০২৬, ১৭:১৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    যুদ্ধ নয়, শান্তি নিশ্চিত করতেই প্রস্তুতি: সেনাপ্রধান

    জেড নিউজ, ঢাকা:

    আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়। আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসব কথা বলেন।

    প্রতিরক্ষা খাত নিয়ে সেনাপ্রধান বলেন, দেশের আমদানি-রপ্তানি সমুদ্রপথনির্ভর হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি বিমানবাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

    রোহিঙ্গা সংকটকে জাতীয় সমস্যা উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এই সংকট সমাধানে সকলকে সম্পৃক্ত হতে হবে।

    জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। দেশে একমাত্র ইস্টার্ন রিফাইনারি থাকায় চাহিদার তুলনায় কম পরিমাণ জ্বালানি পরিশোধন সম্ভব হচ্ছে এবং বাকি জ্বালানি উচ্চমূল্যে আমদানি করতে হচ্ছে। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়