spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মোদি সরকারের পতন হবে: রাহুল গান্ধী

জেড নিউজ ডেস্ক:

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন অব্যাহত থাকলে নরেন্দ্র মোদি সরকারের পতন হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিরোধের পেছনে আরও গভীর রাজনৈতিক সংকট রয়েছে। তাই শুধু প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ নয়, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যেও বিরোধীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) নয়াদিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন, গত তিন-চার দিনের ধারাবাহিক আন্দোলনে সরকারের ভিত নড়ে গেছে এবং বিরোধীদের চাপ অব্যাহত থাকলে পরিস্থিতির আরও পরিবর্তন ঘটতে পারে।

রাহুল গান্ধী বলেন, ‘জ্ঞানেশ কুমারের চেয়েও অনেক গভীর সমস্যা রয়েছে। আর এর সমাধানের জন্য বর্তমান সরকারকে সরানো প্রয়োজন।’ তাঁর ভাষ্য, এ লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন এবং এ সংগ্রামের জন্য বড় ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকতে হবে।

প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকার সমালোচনা করে রাহুল বলেন, নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার রক্ষার দায়িত্বে রয়েছে। অথচ নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা না করার অবস্থান নিয়ে জ্ঞানেশ কুমার প্রশ্নের মুখে পড়েছেন বলে তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়