spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মুন্সীগঞ্জে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভূমিকথা নামক পুস্তিকার উপর কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বালিগাও উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলার ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় বালিগাও উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় বেতকা ও তৃতীয় হয় আউটশাহি রাধানাথ উচ্চ বিদ্যালয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এছাড়াও প্রতিযোগিতায় পারফর্মেন্সের স্বীকৃতিস্বরূপ আরও ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো.ওয়াজেদ ওয়াসিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্লাহ।
পরে মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়