২৩/০৪/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

    জেড নিউজ ডেস্ক:

    বান্দরবানে এবার ছয় রাবার শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

    বুধবার (২২ এপ্রিল) দিন গত রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউপির হাতিরডেরা এলাকার ইসমাইলের রাবার বাগানে এই ঘটনা ঘটে।

    অপহৃতরা হলেন, নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা ইসমাইলের রাবার বাগানে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকালও কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত অবস্থায় এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে বাগান মালিক ইসমাইলের কাছ থেকে তাদের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে।

    রাবার বাগানের মালিক ইসমাইল বলেন, রাতে শ্রমিকদের অপহরণের পর অপহরণকারীরা মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেছে। মুক্তিপণ না দিলে অপহৃত শ্রমিক ও তাকে হত্যার হুমকি দিয়েছে বলেও জানান তিনি।

    টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, গতকাল রাতে ছয় রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।

    টংকাবতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

    এর আগে নাইক্ষ্যংছড়ির বাশারীতেও মঙ্গলবার রাতে উপজেলার বাইশারী ইউপির আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগান থেকে ৩ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়