spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না’

জেড নিউজ ডেস্ক:

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অন্যদিকে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না।

১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৯১ সালে ক্ষমতায় এসে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিএনপি তা করেনি।

মন্ত্রী আরও বলেন, গত ২০ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। জনগণের ওপর আস্থা না রেখে তারা নিজেদের মুরুব্বিদের ওপর নির্ভর করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলার সার্বিক প্রসার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করা সম্ভব। দল-মত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করে এবং খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ক্রীড়া খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও আধুনিক ক্রীড়া অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর প্রথম ধাপে নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন। দিনাজপুর বিকেএসপিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের কথাও জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়