জেড নিউজ, ঢাকা:
রাজধানীর ডেমরা থানাধীন ডেমরা ঘাট সংলগ্ন এলাকা হতে দুইটি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০। র্যাব জানায় যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল রাত অনুমান সাড়ে দশটার দিকে নিয়মিত টহল দল উক্ত স্তান থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড দুটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
এদিকে, অপর এক অভিযানে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকা হতে একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০ এর সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|



