০৭/০৫/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় রাজবাড়ীতে ১৮ দিনে ১৬২ জেলের জেল-জরিমানা

    রাজবাড়ী প্রতিনিধি:
    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে গত ৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ১৮ দিনে ১৬২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।নিষেধাজ্ঞার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ৯টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়।

    কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে সদর উপজেলার ১৭ জন ও গোয়ালন্দ উপজেলার ৪ জন রয়েছেন। অভিযানে ৩ লাখ ৮৩ হাজার মিটার জাল, ১৪৩ কেজি মাছ জব্দ এবং নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকার, ক্রয়, বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের নেতৃত্বে নদীতে প্রতিদিন অভিযান চলছে। অভিযানের শুরু থেকে ২১ অক্টোবর বিকেল পর্যন্ত জেলায় মোট ১৪৪টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময়ে ৪৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬২ জনকে কারাদণ্ড, ১ লাখ ১০ হাজার ২০০ টাকা জরিমানা, ৯৭ হাজার টাকায় নৌকা নিলাম এবং প্রায় ২৩ লাখ ৩৩ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া প্রায় ২৩ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

    জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, নিষেধাজ্ঞা সফল করতে নিয়মিত অভিযান চলমান রয়েছে।”

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়