০৬/০৫/২০২৬, ১৯:০৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নির্বাচন পেছানোর চেষ্টায় কোনো কোনো রাজনৈতিক দল: অভিযোগ মির্জা ফখরুলের

    জেড নিউজ, ঢাকা:

    আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায়, কোনো কোনো রাজনৈতিক দল সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার এই চেষ্টা ঠিক হচ্ছে না।
    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

    ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানের আয়োজক বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল।

    বিএনপির মহাসচিব বলেন, এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর।

    সংস্কারকাজ এগিয়ে নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছে। এটা প্রয়োজন ছিল।

    বিএনপির ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টানেন দলটির মহাসচিব। তিনি বলেন, সবকিছু মিলিয়ে বিএনপির জন্ম সংস্কারের মধ্যে। সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া, চাকরি দেওয়া, মহিলাবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা—সবই তো বিএনপির করা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়