spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দুই দিনে তিনবার আটকের পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

জেড নিউজ ডেস্ক:

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে আটক হওয়া রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। বুধবার (৭ অক্টোবর) যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এ নিয়ে মাত্র দুই দিনে তৃতীয়বার আটক হলেন রাহুল গান্ধী।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বুধবার যন্তর মন্তরে বিক্ষোভ করে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন সাংসদ সেখানে যাওয়ার পথে পুলিশ বাধা দেয় এবং আটক করে।

রাহুল গান্ধীর অভিযোগ, প্রায় ৩০০ সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার মিলে দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন।

এর আগে মঙ্গলবার ইসি কার্যাল অভিমুখে যাত্রাকালে এবং আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়