spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কালকিনিতে যৌথবাহিনীর অভিযান, ককটেল ও মাদকসহ আটক ৩

মাদারীপুর প্রতিনিধি:

​মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে ককটেল, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইছাগুড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

​যৌথবাহিনী সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিএ-৯৮৪৮ মেজর আশফানুল হক (৩৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনীর একটি চৌকস দল ভোর সাড়ে ৩টার দিকে এনায়েতনগর ইউনিয়নের ইছাগুড়া গ্রামে অভিযান করে। প্রায় ৪০ মিনিটের ঐ অভিযানে মাদক ও বিস্ফোরকসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন কালকিনি উপজেলার ইছাগুড়া গ্রামের ​মোঃ দুলাল ভূঁইয়ার ছেলে মোঃ হৃদয় ভূঁইয়া (১৭), মোঃ জব্বার ভূঁইয়ার দুই ছেলে মোঃ আল-আমিন ভূঁইয়া (৩০) ও মোঃ রফিকুল ভূঁইয়া (২৭)। অভিযানে ৭টি ককটেল, ​৭৪০ পিস ইয়াবা, ​১০০ গ্রাম গাঁজা, ​নগদ ১লক্ষ ৩৩হাজার ২৯৫ টাকাসহ ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
​পরবর্তীতে সকালে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়।

​যৌথবাহিনী সূত্রে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়