spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাজধানীতে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

জেড নিউজ , ঢাকা : 

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রাজধানীতে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ এবং লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় জড়িত থাকার অভিযোগে লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে তাঁর সাথে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীতে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়