spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কুয়াশার আড়ালে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের

জেড নিউজ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত প্রতিরোধে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফের সঙ্গে কথা বলে সকাল সাড়ে আটটার দিকে ওই ছয়জনকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) ভোরে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। পুশ-ইনের চেষ্টার সময় ওই এলাকায় কুয়াশা ছিল। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের প্রবেশে বাধা দেন।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানান, ভোরের দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এসময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। পরে গ্রামবাসীর সহায়তায় বিজিবির টহল দল তাদের প্রতিরোধ করে। কোনোভাবেই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তিনি আরও জানান, ওই ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে সকাল সাড়ে আটটার দিকে তাদের ফিরিয়ে নেওয়া হয়।

সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়