জেড নিউজ, ঢাকা :
ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।দেশের জনগণকে তা রুখে দিতে হবে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, আধিপত্যবাদ থেকে জনগণকে মুক্ত করতে বিএনপির বিকল্প নেই। এ সময় তিনি সরকারকে সহযোগিতা করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শহীদ ওসমান হাদি জাতীয়তাবাদী চেতনার অংশ। ওসমান হাদিকে কেন্দ্র করে নুরুল হক নুরের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।





