spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

জেড নিউজ, ঢাকা:

জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা আগামীকাল (১১ অক্টোবর) রোববার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সবার আহ্বান করা হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে  জানিয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে  অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়