জেড নিউজ, ঢাকা:
রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০।
গতকাল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানাধীন নয়াগাঁও মুড়ি ফ্যাক্টরী সংলগ্ন বুড়িগঙ্গার চরের পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধঅর করে র্যাব ১০ এর একটি আভিযানিক দল।
র্যাব জানায়, ২০২৪ এর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে। উদ্ধারকৃত গ্রেনেডগুলোও সেসময় লুট করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ টিম গ্রেনেডগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|



