২৬/০৪/২০২৬, ১৬:০২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মুমিনরা যেভাবে পুলসিরাত অতিক্রম করবেন

    জেড নিউজ , ঢাকা :

    হুযাইফা ও আবু হুরাইরা (রা.)-থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, কিয়ামাত দিন আল্লাহ তাআলা সব মানুষকে একত্রিত করবেন। তখন মুমিনরা উঠে দাঁড়াবে এবং জান্নাত তাদের কাছাকাছি করে দেওয়া হবে। ফলে তারা আদম (আ.)-এর কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আপনি আমাদের জন্য রবের কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন। আদম (আ.) বলবেন, তোমাদের কি তোমাদের পিতার ভুলের কারণেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়নি? সুতরাং আমি এ কাজ করার অধিকার রাখি না; তোমরা বরং আল্লাহর প্রিয়তম ইবরাহিম (আ.)-এর কাছে গিয়ে বলো।

    তারা ইবরাহিম (আ.)-এর কাছে এলে তিনি বলবেন, আমি এর অধিকার রাখি না। আমি একদিক থেকে আল্লাহর বন্ধু ঠিকই, কিন্তু আমি এত উচ্চ মর্যাদার অধিকারী নই। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। তারা মুসা (আ.)-এর কাছে যাবে।

    কিন্তু তিনিও বলবেন, আমি এটা করতে পারব না; এই অধিকার আমার নেই। তোমরা বরং আল্লাহর কালাম ও আল্লাহর রুহ (একান্ত ও প্রিয়জন) ইসা (আ.)-এর কাছ যাও। কিন্তু ইসা (আ.) বলবেন, এই অধিকার আমার নেই। অবশেষে তারা মহানবী (সা.)-এর কাছে এলে মহানবী (সা.) উঠে দাঁড়াবেন।

    তখন তাঁকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে।

    তারপর আমানত ও আত্মীয়তার বন্ধনকে উন্মুক্ত করে দেওয়া হবে। তারা উভয়ে পুলসিরাতের দুপাশে ডানে ও বামে দাঁড়িয়ে থাকবে। তোমাদের প্রথম দল বিদ্যুতের মতো দ্রুতগতিতে পুলসিরাত অতিক্রম করবে। আমি (আবু হুরাইরা) বললাম, আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক।

    বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কী? তিনি বললেন, তুমি কি দেখোনি যে, বিদ্যুৎ চোখের পলকে আসে, আবার চলে যায়? তারপর (দ্বিতীয় দল) বাতাসের মতো গতিতে পার হতে পারবে। এরপরের দল পাখি উড়ার মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে পার হয়ে যাবে। তারা তাদের আমল অনুযায়ী পুলসিরাত পার হবে। আর তোমাদের নবি পুলসিরাতের কাছেই দাঁড়িয়ে থাকবেন।

    তখন তিনি বলবেন, হে আমার রব, নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন। অবশেষে বান্দার আমলসমূহও অক্ষম হয়ে পড়বে। এমনকি অনেক মানুষ নিতম্বের উপর ভর করে পুলসিরাত অতিক্রম করতে সক্ষম হবে। আর পুলসিরাতের দুই পাশে আংটা ঝুলে থাকবে। (আল্লাহর পক্ষ থেকে) যাকে পাকড়াও করার আদেশ আসবে, তাকে পাকড়াও করবে। সেখান থেকে কেউ জখম অবস্থায় বেঁচে যাবে। আবার কেউ কেউ মুখ থুবড়ে জাহান্নামে ছিটকে পড়বে। সেই খোদার শপথ, যার হাতে আমি আবু হুরাইরার জীবন! নিশ্চয় জাহান্নামের গভীরতা সত্তর বছরের দূরত্ব পরিমাণ। (সহিহ মুসলিম, হাদিস নং : ৪৮২)

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়