২৫/০৪/২০২৬, ১৮:১৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাকৃবিতে প্রথম বর্ষের সরাসরি ভর্তি শুরু রবিবার

    জেড নিউজ, ঢাকা:

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার (২৬ এপ্রিল)। ভর্তি কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://bau.edu.bd/ug_admission) লিংকে প্রবেশ করতে হবে।

    পিন এবং রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে অ্যাডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিক্যাল ফরম, সার্টিফিকেট চেকলিস্ট, পে-স্লিপ ডাউনলোড করে করতে হবে। প্রিন্ট করে ভর্তির দিনে পূরণ করে জমা দিতে হবে।

    বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থেকে আগামী ২৬, ২৭, ২৮ ও ২৯ এপ্রিলের যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

    ভর্তি ফি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকৃবিতে এ বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি ৬ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    যেসব শিক্ষার্থী ইতিমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা দিয়েছেন, তাদের নগদ অর্থ দিতে হবে না। অনলাইনে প্রদত্ত ১০ হাজার টাকা থেকে ভর্তি ফি কাটার পর অবশিষ্ট টাকা শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

    ভর্তির সময় প্রার্থীদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ভর্তি ফর্মে ডিন, প্রক্টর, প্রভোস্টদের সই নিতে হবে।

    সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে স্থাপিত অনুষদভিত্তিক নির্ধারিত বুথে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিয়ে ভর্তি ফরমে রেজিস্ট্রারের সই নিতে হবে।

    ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে

    ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিক্যাল ফরম, সার্টিফিকেট, চেক লিস্ট (২ কপি)। এসএসসির মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র। এইচএসসির মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়