২৫/০৪/২০২৬, ১৬:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই: ইরান

    জেড নিউজ ডেস্ক:

    পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ইরান। আজ শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, মার্কিন আলোচকদের সঙ্গে তেহরানের কোনো পূর্বনির্ধারিত বৈঠক নেই। খবর সিএনএনের।

    বাঘাই পোস্টে লেখেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণ ও বক্তব্যগুলো কেবল (মধ্যস্থতাকারী) পাকিস্তানের কাছেই হস্তান্তর করা হবে।

    ইরানের মুখপাত্র আরও যোগ করেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন মূলত পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া ‘আগ্রাসী যুদ্ধ’ বন্ধ করা। আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও ‘গুড অফিস’ প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

    এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের দুই বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সরাসরি ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে আজই পাকিস্তান পৌঁছাবেন। কিন্তু তেহরানের এই সাম্প্রতিক বিবৃতি শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে।

    বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি টেবিলে না বসে পরোক্ষ বার্তার মাধ্যমে আলোচনার এই কৌশল অবলম্বন করে ইরান আসলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে। হোয়াইট হাউস সরাসরি আলোচনার ব্যাপারে আশাবাদী হলেও তেহরান এখন পর্যন্ত তাদের ‘তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা আদান-প্রদান’ নীতিতে অনড় রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়