২৯/০৪/২০২৬, ১৬:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পেচাঁলে কি চার্জিং ক্যাবলের আয়ু ক্ষয় হয়

    জেড নিউজ ডেস্ক :

    স্মার্টফোন বা ল্যাপটপের মতো দামী ডিভাইসের প্রতি মানুষ যতটা যত্নশীল, তার চার্জিং ক্যাবলের প্রতি ঠিক ততটাই উদাসীন। অথচ চার্জিং ক্যাবল নষ্ট হয়ে যাওয়া মানেই বিপত্তি। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিং’-এর প্রতিষ্ঠাতা মাইকেল পেচটের মতে, ক্যাবল নষ্ট হওয়ার পেছনে দায়ী আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস।

    অধিকাংশের ধারণা, চার্জিং ক্যাবল গোল করে বা খুব সাবধানে না পেঁচালে ভেতরের তার ছিঁড়ে যায়। কিন্তু পেচট ও তার গবেষক দল বলেন, ক্যাবল আপনি কীভাবে গোল করে রাখছেন, তার ওপর এর আয়ু নির্ভর করে না। আসল সমস্যা লুকিয়ে আছে ক্যাবল ও এর প্লাগের সংযোগস্থলে।

    আইফিক্সিটের সহ-প্রতিষ্ঠাতা কাইল উইনস জানান, ক্যাবল যখন নষ্ট হয়, তখন তা সাধারণত প্লাগের একেবারে কাছাকাছি জায়গা থেকেই ছিঁড়ে যায়। এর জন্য দায়ী ‘মেকানিক্যাল অবহেলা’।

    অনেকেই আলসেমি করে ক্যাবলের প্লাগ বা কানেক্টর না ধরে তারের মাঝখানে ধরে টান দিয়ে সকেট থেকে খুলে ফেলে। এতে সংযোগস্থলে প্রচণ্ড চাপ পড়ে।

    বিছানায় শুয়ে চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহারের সময় ক্যাবলটিকে অদ্ভুত কোণে বাঁকিয়ে রাখে কেউ কেউ। বারবার একই বিন্দুতে ভাঁজ পড়ার ফলে ধাতব পরমাণুর বন্ধন আলগা হয়ে যায়। এটি অনেকটা পেপার ক্লিপ বারবার এক জায়গায় বাঁকানোর মতো, যা এক সময় ভেঙে যায়।

    গাড়িতে ফোন চার্জ দেয়ার সময় অনেকে ফোনটিকে ক্যাবলসহ কাপ হোল্ডারে সোজা করে রাখেন। এতে ফোনের পুরো ওজন ক্যাবলের সংযোগস্থলের ওপর পড়ে এবং গাড়ির ঝাঁকুনিতে তা আরও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।

    ক্যাবল দীর্ঘস্থায়ী করার উপায়

    বিশেষজ্ঞদের মতে, ক্যাবল মানুষের চেয়েও দীর্ঘায়ু হতে পারে। তবে এর জন্য কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হবে:

    কানেক্টর ধরুন, তার নয়: সকেট থেকে খোলার সময় সবসময় প্লাগের শক্ত অংশ বা কানেক্টর ধরে টানুন।

    অল্প দৈর্ঘ্যের ক্যাবল এড়িয়ে চলুন: সকেট থেকে ফোনের দূরত্ব বেশি হলে জোরাজুরি করবেন না। ক্যাবলটি যদি টানটান হয়ে থাকে, তবে তা দ্রুত নষ্ট হবে।

    ব্রেইডেড ক্যাবল ব্যবহার করুন: প্লাস্টিকের বাইরের আবরণ দেয়া ক্যাবলের চেয়ে টেক্সটাইল বা নাইলন মেশের ‘ব্রেইডেড’ ক্যাবল অনেক বেশি টেকসই। অ্যাপলসহ অনেক বড় কোম্পানি এখন তাদের ডিভাইসে এ ধরনের মজবুত ক্যাবল সরবরাহ করছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়