১৩/০৪/২০২৬, ২০:৪০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণা, তেলের দাম ১০৩ ডলার ছাড়ালো

    জেড নিউজ ডেস্ক:

    ইরানের ওপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে এই অবরোধের ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।

    আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম রোববার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প রোববার ঘোষণা করেন যে, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজের প্রবেশ বা প্রস্থান আটকে দেবে।

    মার্কিন সেন্ট্রাল কমান্ড পরবর্তী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা শুধুমাত্র ইরানগামী ও ইরান থেকে আগত জাহাজগুলোকেই বাধা দেবে এবং অন্যান্য যান চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হবে না। এর মাধ্যমে ট্রাম্পের পূর্ণ অবরোধ আরোপের হুমকি থেকে সরে আসার বিষয়টি স্পষ্ট হয়েছে।

    এই অবরোধ সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হবে বলে জানা গেছে। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরান হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ আরোপ করলে তখন থেকেই তেলের দামে ব্যাপক ওঠানামা শুরু হয়। এই প্রণালি বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি পথ।

    ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলার ছাড়িয়ে যায়। তবে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলে গত সপ্তাহে তা ৯২ ডলারের নিচে নেমে আসে।

    যদিও ইরান পূর্ব যাচাই-বাছাই ও অনুমোদনের শর্তে সীমিত সংখ্যক জাহাজকে এই জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়